বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০১০

পুরনো কক্ষপথে

প্রতিদিন উদ্গত অঙ্কুরের মতো
শত শত পা মাতৃগর্ভ হতে বেরিয়ে আসে
এই বাংলার বুকে।
পা-গুলো ক্রমান্বয়ে বলিষ্ঠ হয়
প্রতিনিয়ত সামনে ছুটে চলার জন্যে।
কিন্তু আমাদের কোটি কোটি পা
একই বৃত্তের ভেতরে হাঁটছে...
'৭১ থেকে ২০১০-এই সুদীর্ঘ সময়েও
আমরা সেই বৃত্ত অতিক্রম করতে পারি নি;
বারংবার আমরা কেবল ভুল সময়ে ফিরে যাই
অন্ধকার আমাদের অভ্যর্থনা জানায়
আমরা ভুল সময়ে ফিরে যাই।
আমাদের এতগুলো চোখ-
অথচ সেই চোখে কোনো সুদৃষ্টি নেই,
আমাদের এতগুলো হাত-
অথচ সেই হাতে কোনো প্রদীপ নেই,
কেবল বছরের পর বছর
অপব্যয়ী কল্পনার জগতে হাঁটতে, হাঁটতে
হাঁটতে, হাঁটতে পুরনো কপথেই হারিয়ে যাই...

২টি মন্তব্য:

Baire Dure বলেছেন...

খুব ভালো সাইট.
http://www.PaidToClick.in/index.php?ref=gmscare

মোহাম্মদ আশরাফ বলেছেন...

আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

একটি মন্তব্য পোস্ট করুন